• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

ছোট দেশের বড় বিজ্ঞানী | প্রথম আলো

Bytrendnews

সেপ্টে. 22, 2026


জামাল নজরুল বিশ্বাস করতেন, নতুন প্রজন্ম ঠিকই পথ বের করে ফেলবে। সে কারণে নতুনদের প্রায় সবটাতেই তার সমর্থন থাকত। আমরা যখন গণিত অলিম্পিয়াড শুরু করি, এমনকি যখন আমাদের কমিটিও হয়নি, তখন থেকে তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। আমৃত্যু ছিলেন আমাদের গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য।

প্রতিদিন নাশতার টেবিলে কোনো না কোনো অঙ্কের সমাধান করতেন। কোনো কোনো সময় ব্যবহার করতেন দৈনিক পত্রিকার মার্জিনের খালি অংশ। একটি সমস্যা সমাধানে পটু প্রজন্মের সন্ধান করে গেছেন আমৃত্যু।

দেশের শিক্ষার্থীদের যদি বেশি করে আমরা গণিত আর বিজ্ঞানের শিক্ষায় অনুপ্রাণিত করতে পারি, তাহলেই কেবল এই বড় মাপের বিশ্ববিজ্ঞানীর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্পন্ন হবে।

মুনির হাসান: প্রথম আলোর যুব কর্মসূচি ও অনুষ্ঠান প্রধান



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।