• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

নেত্রকোণায় মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও

Bytrendnews

সেপ্টে. 22, 2026


Published :

22 Sep 2026, 08:35 PM


Updated :
22 Sep 2026, 08:34 PM

নেত্রকোণা শহরের একটি মাদ্রাসার ভেতরে এক শিক্ষকের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

১১ ও ১৭ অগাস্টের সিসিটিভি ভিডিও মঙ্গলবার ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনার তৈরি হয়।

শহরের সাতপাইয়ের এন আকন্দ কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান রাতে বলেন, “বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হবে।”

ভিডিওতে প্রভাষক মাওলানা এহসানুল হককে বোরখা পরিহিত এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, ২৬ অগাস্ট বিষয়টি জানার পর তিনি সিসিটিভির ভিডিও দেখেন এবং সত্যতা পান। তারপর মাদ্রাসার অন্য শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

“মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শিক্ষা শাখার অতিরিক্ত জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।”

অধ্যক্ষ বলেন, প্রভাষক এহসানুল হকের সঙ্গেও কথা বলা হয়েছে। তার কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হয়েছে।”

এ ব্যাপারে জানতে প্রভাষক এহসানুল হকের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।