
ভোলায় শিশু সাংবাদিকতা বিষয়ক ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট- হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে।
শনিবার ভোলা পৌরসভার হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন।
এতে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দ্য মন্ডল এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস।
কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার সাবিকুন্নাহার লিপি।
এর আগে গেল বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ জনকে ফলো-আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ভোলা।