• সোম. সেপ্টে. 21st, 2026

শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট

Bytrendnews

সেপ্টে. 21, 2026


বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন হলে নিরাপদে হাসপাতালে নেওয়াসহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

জরুরি পরিস্থিতিতে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রশিক্ষণে সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

মো. সিফাত নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এমন প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি।”

আয়োজকেরা জানান, তারা জেলাজুড়ে এ কার্যক্রম ছড়িয়ে দিতে চান। তাদের লক্ষ্য, সব শিশুকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।