• সোম. সেপ্টে. 21st, 2026

ঢাকা শহরে যত মোটরসাইকেল চলে, তা পুরো যুক্তরাষ্ট্রেও চলে না

Bytrendnews

সেপ্টে. 21, 2026


অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ‘দেশে এখন ৩২ লাখের মতো মোটরসাইকেল নিবন্ধিত আছে; অর্থাৎ গণপরিবহনের যে কথা আমরা বলছি, সেই ভারসাম্য অবস্থা এখন আর নেই। অবকাঠামোগত দুর্বলতা থাকার পরও কিছু নীতিগত দুর্বলতা হুটহাট করে নিয়ে ফেলছি। এটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে।’

ঈদযাত্রার বিষয়ে মো. হাদিউজ্জামান বলেন, ‘আমাদের যে পরিমাণ সক্ষমতা আছে, তার দ্বিগুণ মানুষ এবার ঈদযাত্রায় বাড়িতে যাবে। কাজেই সড়ক ব্যবস্থাপনা কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের কাজ নেই, তারা ২৭ এপ্রিলের আগেই বাড়ি চলে যায়। ঈদের সময় দুর্ঘটনা ৪০-৫০ শতাংশ বেড়ে যায়। কারণ, সড়কে চাপ বাড়লে দুর্ঘটনা বাড়বে।’

বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান বলেন, ‘আমরা ইদানীং খুব জোরেশোরে শুনছি, ২৩৮ কিলোমিটার সাবওয়ে হবে। ৩০ বছরে তিনটি ধাপে এই সাবওয়ে করা হবে। এতে ব্যয় করা হবে ৬৫ বিলিয়ন ডলার। আমাদের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৪ বিলিয়ন ডলার। আমরা যে সাবওয়ের কথা চিন্তা করছি, এখনকার প্রাক্কলিত ব্যয় হিসেবে এই টাকা দিয়ে ১৬টি পদ্মা সেতু করা যাবে। এর ব্যয় আরও বাড়ার সম্ভাবনা আছে।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।