• রবি. সেপ্টে. 20th, 2026

সারা বিশ্বে দূষণের কবলে মাটি, বাংলাদেশের মাটিও ভালো নেই

Bytrendnews

সেপ্টে. 20, 2026


প্রিন্স মাহমুদের লেখা ও সুরে গায়ক রুমির বিখ্যাত গান, ‘ওরে মাটি হব মাটি’। এত আগ্রহ নিয়ে মাটি হওয়ার জন্য গান গাইলেও সেই মাটিই এখন বিশ্বজুড়ে দূষণের কবলে পড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প দূষণ, খনি, কৃষিকাজ ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা মাটিকে বিষিয়ে তুলছে। অনেক দেশই মাটিদূষণ নিয়ে সচেতন নয়। দূষণকারী পদার্থের মধ্যে রয়েছে নানা ধরনের ধাতু, সায়ানাইড, ডিডিটি ও নানা ধরনের কীটনাশক এবং পিসিবির মতো দীর্ঘস্থায়ী জৈব রাসায়নিক পদার্থ। দূষণের কারণে খাদ্য ও পানি অনিরাপদ হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনের ক্ষমতা কমে যাচ্ছে মাটির। বিভিন্ন প্রয়োজনে প্রতিবছর শিল্পে রাসায়নিকের ব্যবহার বাড়ছে। ২০৩০ সালের মধ্যে রাসায়নিকের ব্যবহার দ্বিগুণ হতে পারে। অ্যান্টিমাইক্রোবিয়াল, যা ড্রাগ-প্রতিরোধী ব্যাকটেরিয়া, প্লাস্টিকসহ নতুন নতুন দূষণকারী পদার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।