
বন্ধুত্ব প্রকাশ করতে চাইলে হলুদ গোলাপের বিকল্প নেই। প্রিয় কোনো বন্ধুর সাফল্যে এই রঙের গোলাপ সহজেই উপহার দিতে পারেন। গোলাপের মধ্য দিয়েই তাঁকে জানাতে পারেন, আপনি তাঁর প্রতি কতটা যত্নশীল।
এ ছাড়া
কমলা গোলাপ দিয়ে যেমন উদ্যম বোঝায়, তেমনি কোরালরঙা গোলাপেও তা-ই। গোলাপের কলিও কিন্তু অনেক অর্থ বহন করে। যেমন লাল গোলাপের কুঁড়ি মানেই হলো পবিত্রতা, তেমনি সাদা কুঁড়ি বোঝায় নারীত্ব। এদিকে আবার নীল গোলাপের মানে কোনো কিছুর অক্ষমতা।
আবার এক গোলাপেও দেখা যায় নানা রঙের ছটা। দুটি রঙের গোলাপ একই সঙ্গে দিতে পারেন। আপনি যদি লাল ও সাদা গোলাপ একই সঙ্গে দিতে চান, তার মানে দাঁড়াবে—‘প্রিয়জনের সঙ্গে আপনার একতা’। লাল আর হলুদ গোলাপ বোঝাবে—‘তোমাকে ভালোবাসতে শুরু করেছি’।
সূত্র: রিডারর্স ডাইজেস্ট