• রবি. সেপ্টে. 20th, 2026

জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনায় মন্ত্রিসভা কমিটি

Bytrendnews

সেপ্টে. 20, 2026


বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য গঠিত সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপনে কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এর সুপারিশ পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্য যুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং অর্থ বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।