
সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২–এর দাম ২ হাজার টাকা।
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন তপু-রাকিবরা। আর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। সে জন্য সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান ১ করে।