
সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ আফতাব উদ্দিন বলেন, সমুদ্রের জীববৈচিত্র্য পরিবর্তন সম্পর্কে কার্যকর গবেষণা চালিয়ে যেতে হবে। উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণে সবাইকে সচেতন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে, অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে মেরিন সায়েন্স এবং সমুদ্র নিয়ে কাজ করে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগেও শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে সমুদ্র দিবস পালিত হয়েছে। সকাল নয়টায় শোভাযাত্রার মধ্যে দিয়ে এ দিবস উদ্যাপন অনুষ্ঠান শুরু করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিভাগের সভাপতি মোহাম্মদ অহিদুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে অতিথি ছিলেন উপাচার্য মো. আবু তাহের ও মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম৷ আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন সরকার ও সহযোগী অধ্যাপক মো. এনামুল হক।