• শনি. সেপ্টে. 19th, 2026

গবেষক হতে চান? জেনে রাখুন এই ৫ প্রশ্নের উত্তর

Bytrendnews

সেপ্টে. 19, 2026


অনেক বিশ্ববিদ্যালয়েই তৃতীয় বা চতুর্থ বর্ষে ওঠার পর গবেষণাপত্র লেখা শেখানো হয়। গবেষণাসংক্রান্ত আলাদা ক্লাস, সেমিনার বা কোর্স পাঠ্যক্রমে থাকে। তত দিনে শিক্ষার্থীরা তাঁদের ভালো লাগা বা আগ্রহের বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। এর চেয়ে ছোট বয়সের শিক্ষার্থীদের জন্য গবেষণার দিক ঠিক করা একটু কঠিন। অনেকেই যে বিষয়ে শুরু করেন, সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে পরে গবেষণা করেন। এমনও হয়, কেউ হয়তো স্নাতক করেছেন ‘স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে’, যেখানে তাঁর কাজ ছিল মূলত দালানকোঠা কীভাবে বানায় সে–সংক্রান্ত প্রকৌশলের ওপর, কিন্তু পরে তিনি পিএইচডি করেছেন ক্যানসার নিয়ে। অর্থাৎ পুরকৌশল থেকে একেবারে মেডিকেল সায়েন্স। যে কারও ক্ষেত্রেই এমন হতে পারে এবং এটা খুবই স্বাভাবিক।

বিষয় ঠিক হয়ে গেলে এ–সংক্রান্ত বড় বড় জার্নালের তালিকা করে ফেলতে হবে। গল্পের বইয়ের মতো প্রচুর গবেষণাপত্র পড়া শুরু করতে হবে। একজন গবেষক যত বেশি অন্য গবেষকের লেখা পড়েন, তত তাঁর জন্য ভালো মানের গবেষণা করা সহজ হয়। কারণ, গবেষণার ক্ষেত্রে নতুন কাজ দেখাতে হয়। যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে, তার তুলনায় আমার আইডিয়া বা কাজ কেন আলাদা, সেটা প্রমাণ করতে হয় লিটারেচার রিভিউ বা ইন্ট্রোডাকশন সেকশনে। গবেষণাপত্রের বিভিন্ন অংশ, কোন অংশে কোন বিষয় আলোচনা করতে হয়, কীভাবে দ্রুত ও কার্যকরভাবে বেশি গবেষণাপত্র পড়া ও লেখা যায়—এ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, চাইলে সেগুলো দেখে দেখেও জানাশোনা বাড়াতে পারেন। ফেসবুক বা লিংকডইনেও অভিজ্ঞজনেরা গবেষণা নিয়ে বিভিন্ন লেখা শেয়ার করেন। এগুলো সামনে এলেই পড়ে ফেলতে হবে। টানা এমন রুটিনে চললে গবেষণার ক্ষেত্রে দক্ষতা আপনাআপনিই বাড়তে থাকবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।