• শুক্র. সেপ্টে. 18th, 2026

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

Bytrendnews

সেপ্টে. 18, 2026


ফরিদপুর শহরে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে এ মিছিল হয়েছে দাবি করে সন্ধ্যা ৭টার দিকে মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা দিশান নিজের ফেইসবুকে ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলামের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে উল্লেখ করেন।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন অংশগ্রহণকারীকে দেখা যায়। এদের মধ্যে একজন হেলমেট পরা ছিল, বাকি প্রায় সবাই মাস্ক পরা।

মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ ব্যানারের মাঝের অংশে লাল অক্ষরে বড় করে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ছিল। এছাড়া ব্যানারের সামনে স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগ নেতা আফিককে।

ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের পেছনে একটি কভার্ড ভ্যান ও মিছিলের পাশ দিয়ে একটি বাস পাশ কাটিয়ে যেতে দেখা যায়। এছাড়া সড়কটি বেশ ফাঁকাই ছিল।

রাতে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আফিক বিন ইসলাম বলেন, তারা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাইপাস সড়কের মাঝামাঝি স্থানে প্রায় ১০ মিনিটের মতো মিছিল করেছেন। এতে প্রায় ৫০ জনের মতো ছাত্রলীগকর্মী অংশ নেন বলে দাবি করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ভিডিওটি আমি দেখেছি। তবে ওটা যে শহরের বাইপাস সড়ক, এমন আমাদের কাছে মনে হয়নি।”

তিনি বলেন, “অন্য জায়গায় ধারণ করে ফরিদপুর শহরের বাইপাস সড়কের ভিডিও বলে চালানো হতে পারে। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।