
র্যাবের দাবি, বিভিন্ন মুঠোফোন সিমের এনআইডি-সংক্রান্ত তথ্য, বিকাশ ও নগদে নিবন্ধনের তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং খুদে বার্তার (এসএমএস) তালিকা সংগ্রহ করা হতো। পরে এসব তথ্য বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার অভিযোগ আছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।