• সোম. সেপ্টে. 14th, 2026

সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধ, অতীতে কে কতটি পেয়েছে

Bytrendnews

সেপ্টে. 14, 2026


১৯৯৭ সালের নভেম্বরে সংসদীয় কমিটি গঠন শুরু করে আওয়ামী লীগ। তখন স্থায়ী কমিটি ছিল ৩৫টি। শুরুতে বিএনপি কমিটির সদস্য হিসেবে কারও নাম দেয়নি। পরে ১৯৯৮ সালের মার্চে দুই দলের দীর্ঘ বৈঠকে কয়েকটি বিষয়ে সমঝোতা হলে সংসদে ফেরার ঘোষণা দেয় বিএনপি।

ওই বছরের ১২ মে ৩৫টি সংসদীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়। কমিটিগুলোতে বিএনপিকে মোট ১১১টি সদস্যপদ দেওয়া হয়। তবে কোনো কমিটির সভাপতি পদ পায়নি দলটি।

অষ্টম সংসদে ভূমিকা বদল, বিরোধ একই

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। বিরোধী দলে যায় আওয়ামী লীগ। এবারও সংসদীয় কমিটি নিয়ে দুই দলের তীব্র মতবিরোধ হয়। কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পেতেও দীর্ঘ সময় লেগে যায়।

ওই সংসদে আওয়ামী লীগ আসনসংখ্যার অনুপাতে ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদ দাবি করে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি যুক্তি দেয়, আগের সংসদে তাদের ১১৬ জন সদস্য থাকলেও আওয়ামী লীগ কোনো কমিটির সভাপতি পদ দেয়নি।

অষ্টম সংসদে কমিটি গঠনের সময় আওয়ামী লীগের জন্য কিছু সদস্যপদ খালি রাখা হয়েছিল। তবে দলটি দীর্ঘদিন কমিটি বর্জন করে। ২০০৪ সালে আওয়ামী লীগ সংসদীয় কমিটিতে প্রতিনিধি দেয়। কিন্তু ওই সংসদেও বিরোধী দল কোনো কমিটির সভাপতি পদ পায়নি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।