• মঙ্গল. অক্টো. 6th, 2026

বিশ্ব উদ্ভাবনী অলিম্পিয়াডে দুই স্বর্ণ বাংলাদেশের

Bytrendnews

অক্টো. 6, 2026


Published :

22 Jul 2026, 04:15 PM


Updated :
11 Sep 2026, 03:42 PM

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিয়াড’ বা ‘উইকো’তে দুইটি স্বর্ণ ও দুইটি রৌপ্য পদক জিতে নতুন সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। 

বিভিন্ন দেশের প্রায় দুই হাজার তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের উদ্ভাবকরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছেন।

১৬ থেকে ১৮ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিয়াড ২০২৬’। এটি ছিল এ প্রতিযোগিতার পঞ্চদশ আসর। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা ও নিউজিল্যান্ডসহ প্রযুক্তিতে অগ্রগামী ২৬টি দেশের প্রায় দুই হাজার তরুণ উদ্ভাবক ও গবেষক এতে অংশ নেন।


স্বর্ণপদক জয়ী কিঞ্জল নাগ দিব্য। ছবি: উইকো ওয়েবসাইট

স্বর্ণপদক জয়ী কিঞ্জল নাগ দিব্য

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় আধুনিক রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্যপ্রযুক্তিসহ ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে মোট ৩৭৩টি উদ্ভাবন ও গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মূল্যায়নের পর সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় সেইন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য একটি স্বর্ণপদক অর্জন করেন। দ্বিতীয় স্বর্ণপদকটি জিতেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা।

এ ছাড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুহতাসিম রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রৌপ্য পদক অর্জন করেন।

বাংলাদেশ দলের সদস্যরা আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার আগে দেশের জাতীয় বাছাই পর্বে নিজেদের প্রকল্প উপস্থাপন করেন। সেই প্রতিযোগিতায় নির্বাচিত ১১ জন তরুণ উদ্ভাবককে নিয়ে আন্তর্জাতিক আসরের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।