• বুধ. সেপ্টে. 30th, 2026

উড়োজাহাজ অবতরণ দেখাই যেখানে বিনোদন

Bytrendnews

সেপ্টে. 30, 2026


Published : 30 Sep 2026, 12:10 PM

Updated : 30 Sep 2026, 11:43 AM

রাজধানীর উত্তরার বাউনিয়ার দলিপাড়া এলাকায় দাঁড়িয়ে খুব কাছ থেকে উড়োজাহাজ অবতরণের দৃশ্য দেখা যায়। তাই প্রতিদিনই নানা বয়সী মানুষ এখানে ভিড় করেন।

কেউ ছবি তোলেন, কেউ আবার স্মার্টফোনে ভিডিও ধারণ করেন। আবার এই পথ দিয়ে যাওয়া অনেক মানুষও কিছুক্ষণ থেমে আকাশের দিকে তাকিয়ে থাকেন। অপেক্ষা করেন, কখন আকাশে দেখা মিলবে আরেকটি উড়োজাহাজের।

এখানে আসা অনেকেই শিশুদের নিয়ে আসেন কাছ থেকে বিমান দেখাতে। আকাশে ছোট্ট একটি বিন্দুর মতো দেখা যাওয়া উড়োজাহাজ ধীরে ধীরে বড় হয়ে রানওয়েতে নামার দৃশ্য শিশুদের কাছে বেশ আকর্ষণীয়।

উড়োজাহাজ দেখতে আসা মানুষের ভিড়কে ঘিরে এলাকায় গড়ে উঠেছে চটপটি-ফুচকার ছোট ছোট দোকান। দোকানিরা জানান, প্রতিদিনই এখানে মানুষের ভিড় থাকে।

এলাকাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার কাছাকাছি হওয়ায় নিরাপত্তারক্ষীদেরও সতর্ক থাকতে দেখা যায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিদেশি অতিথিদের সফরের সময় এখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

প্রতিবেদকের বয়স: ১২ বছর। জেলা: ঢাকা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।