
–ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (সিভিল) উত্তীর্ণ। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/সিজিপিএ–২.৫–এর নিচে গ্রহণযোগ্য নয়।
–পূর্ত নির্মাণ, মেরামত ও ভবন–সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
আবেদনে বয়স
১০ সেপ্টেম্বর ২০২৬ সালে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্নদের বয়স শিথিলযোগ্য হবে।
আবেদনের শর্তাবলি ও আবেদন করার নিয়মাবলি
*সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে প্রার্থীর জীবনবৃত্তান্ত এবং সব প্রকার সনদ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে ‘রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা–১২১৯’ ঠিকানা বরাবর প্রেরণ করতে হবে অথবা সরাসরি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার প্রধান ফটক/আরপি গেটে রক্ষিত বাক্সে জমা দিতে হবে।