
৪ অক্টোবর আয়ারল্যান্ডের নির্ধারিত হোম ম্যাচটি নিরাপত্তা ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়াম থেকে সরিয়ে সার্বিয়ার বাক্কা টোপোলায় নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বরের ম্যাচটি, যেটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের হোম ম্যাচ, সেটিও নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনের প্রতি আয়ারল্যান্ডের সমর্থন অনেক দিনের। ২০২৪ সালে স্পেন ও নরওয়ের সঙ্গে আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। গাজা যুদ্ধেও ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে ডাবলিন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। জবাবে গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর এই পাল্টা হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
তবে যুদ্ধাপরাধ বা গণহত্যা চালানোর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসরায়েল। গাজায় নিজেদের এই সামরিক পদক্ষেপকে আত্মরক্ষার অধিকার হিসেবে দাবি করে আসছে দেশটি।