
অন্যদিকে, সকাল ১০টা থেকে রাজধানীর বিজয় সরণির মোড়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে লাইসেন্স পরীক্ষা করতে তাকে। তারা প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানের লাইসেন্স পরীক্ষা করছে। মোড়ের একপাশে ট্রাফিক পুলিশ আংশিক ব্যারিকেড দিয়ে রাখছে। এতে গাড়িগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে। এখানে তেজগাঁও কলেজসহ, বিভিন্ন স্কুল–কলেজের ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছেন।