
Published : 21 Sep 2026, 11:59 PM
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে রংপুরে হয়ে গেল জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।
দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যেগে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
এতে সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের মৌলিক বিষয় শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ, সিদ্ধান্ত নেওয়া ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা জানান, এই কর্মসূচি এখন থেকে ধারাবাহিকভাবে চলবে।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: রংপুর।