• সোম. সেপ্টে. 21st, 2026

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন গন্তব্য কেন তুরস্ক, কোরিয়া ও জার্মানি

Bytrendnews

সেপ্টে. 20, 2026


সাম্প্রতিক বছরগুলোয় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়াকে বেছে নিচ্ছেন। এর একটি কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের অবস্থান ওপরের দিকে। কিন্তু সে অনুযায়ী টিউশন ফি খুব বেশি নয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা থাকায় থাকা–খাওয়ার খরচ সীমিত। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সাধারণত ইংরেজি ও কোরিয়ান—দুটি ভাষার দক্ষতার প্রমাণপত্র দেখাতে হয়। দক্ষিণ কোরিয়ায় স্নাতক ডিগ্রির মেয়াদ সাধারণত তিন থেকে চার বছর, স্নাতকোত্তর ডিগ্রির মেয়াদ এক থেকে দুই বছর এবং পিএইচডি ডিগ্রির মেয়াদ তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে।

এদিকে বাংলাদেশের শিক্ষার্থীরা তাঁদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে নেদারল্যান্ডস, পর্তুগাল, ডেনমার্ক, রাশিয়া, ইউক্রেন, ফিনল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইডেন, হাঙ্গেরি, স্পেন, চেক রিপাবলিক ইত্যাদি দেশকে বেছে নিচ্ছেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।