
সিরাজগঞ্জ সদরে ১১ দলীয় ঐক্যের লংমার্চে যাওয়ার পথে জামায়াতে ইসলামীর দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার সয়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির সবুর সেখ ও নূরুন্নবীকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে অভিযোগ করেছে জামায়াত। এ ঘটনায় গুরুতর অবস্থায় দুজনকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সবুর সেখের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
