• রবি. সেপ্টে. 20th, 2026

টেস্টে এক নম্বর, টি–টুয়েন্টিতে শীর্ষ দশে—দুই দুনিয়ার এক ব্রুক

Bytrendnews

সেপ্টে. 20, 2026


বাংলায় বহুল চর্চিত একটি প্রবাদ আছে—‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ এককথায়, বহুমুখী প্রতিভা যার আছে। প্রবাদটির ক্রিকেটীয় সংস্করণ হতে পারে, ‘যিনি টেস্টে ভালো, তিনি টি-টুয়েন্টিতেও ভালো।’ হ্যারি ব্রুক যেন সেই প্রবাদকেই বাস্তবে রূপ দিচ্ছেন। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে, টি-টুয়েন্টিতেও শীর্ষ দশে (৯)—দুই বিপরীতধর্মী ফরম্যাটেই বিশ্বের সেরাদের একজন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এই মুহূর্তে টেস্ট ও টি-টুয়েন্টি দুই র‌্যাঙ্কিংয়েই শীর্ষ দশে ব্রুক ছাড়া আর কেউ নেই।

তবে ব্রুক শুধু ব্যাটসম্যানই নন, সফল অধিনায়কও। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জিতেছে তাঁর দল। যার সর্বশেষটি শনিবার শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। একটি সেঞ্চুরিসহ ১৭০ রান করে সিরিজসেরা হয়েছেন ব্রুকই, সেই সঙ্গে জায়গা ধরে রেখেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও। আর সিরিজ জিতে ভারতকে টপকে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ডও।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।