• রবি. সেপ্টে. 20th, 2026

‘এসইউএএস’ প্রতিযোগিতায় চতুর্থ ইউআইইউ

Bytrendnews

সেপ্টে. 19, 2026


Published :

19 Sep 2026, 08:27 PM


Updated :
19 Sep 2026, 08:27 PM

চলতি বছরের ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস’ (এসইউএএস) প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে, প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ হয়েছে ইউএআরটি।

এ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েছে ইউএআরটি। গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের দল সেখানে অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘদিনের গবেষণা, নকশা প্রণয়ন, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা এবং ধারাবাহিক পরিমার্জনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউএআরটি সাফল্য পেয়েছে। দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকলে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা।

“এসব প্রযুক্তির সমন্বিত প্রয়োগই প্রতিকূল পরিবেশে সফলভাবে মিশন সম্পন্ন করতে দলটিকে সক্ষম করে তোলে।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।