
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামান বলেন, পুষ্টি বলতে আগে দেশের মানুষ কেবল মাছ, মাংস, দুধ, ডিমকেই বুঝত। কিন্তু শাকসবজিতেও যে পুষ্টিগুণ রয়েছে, সেই ধারণা ছিল না। এ ধারণা সম্প্রসারণ করতে করোনার সময়ে বাড়ি বাড়ি পুষ্টি বাগান করার প্রকল্প নেওয়া হয়েছিল। এ জন্য কারিগরি ও অর্থসহায়তা দেওয়া হয়। এক শতক জমিতে এসব বাগান করে বেশ সাফল্য এসেছে। এখন তাঁদের লক্ষ্য ৪ লাখ ৮৯ হাজার ৯০০ পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা। পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকল্পে বিনিয়োগ বাড়াতে হবে। কৌশল নির্ধারণ করতে হবে।
সংলাপে কৃষিবিজ্ঞানী, ব্যাংকার, গবেষক, বরিশাল, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলের নারী কৃষকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।