• শুক্র. সেপ্টে. 18th, 2026

ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের দুই উদ্যোগ

Bytrendnews

সেপ্টে. 18, 2026


আইফার্মারকে সম্পর্কে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার বাংলাদেশের কৃষকদের পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বীজ, কীটনাশক, সার ও ফিডের মতো কৃষি উপকরণ সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ‘সফল’ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১০ হাজারের বেশি বার নামানো হয়েছে। ২০২২ সালে আইফার্মার আইডিএলসি ভেঞ্চারসের নেতৃত্বে ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। আইফার্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন ফাহাদ ইফাজ।

ফাহাদ ইফাজ প্রথম আলোকে বলেন, ফোর্বসের সম্ভাবনাময় স্টার্টআপের তালিকায় আইফার্মারের নাম দেখে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। বিনিয়োগকারীদের অনেকেই বাংলাদেশের স্মার্টআপ সম্পর্কে খুব ভালোভাবে জানেন না। আর তাই ফোর্বসের তালিকায় বাংলাদেশের কোনো স্টার্টআপের নাম আসার বিষয়টি আসলে সব স্টার্টআপের জন্যই দারুণ সুযোগ তৈরি করবে। ফোর্বসের তালিকায় নাম আসার পর বেশ কয়েকটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।