• শুক্র. সেপ্টে. 18th, 2026

এক মাসের সর্বনিম্ন দাম থেকে ঘুরে দাঁড়াল সোনার বাজার

Bytrendnews

সেপ্টে. 17, 2026


এক মাসের সর্বনিম্ন দাম থেকে ঘুরে দাঁড়িয়েছে সোনার বাজার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক লেনদেনে মূল্যবান ধাতুটির দাম প্রায় দুই শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর পর বিনিয়োগকারীরা নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন। একই সময়, মার্কিন ডলার ও তেলের দাম কিছুটা কমায় সোনার দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

বেড়েছে সোনার দাম

বৃহস্পতিবার বাংলদেশ সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৯ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।

এর আগে, বুধবার সোনার দাম নেমে ৪ হাজার ২৩৪ দশমিক ৬৫ ডলারে ঠেকেছিল। এটি ছিল গত ৭ আগস্টের পর সোনার সর্বনিম্ন দাম।

অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে সোনার ফিউচার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

কেন বাড়ল সোনার দাম

বৃহস্পতিবার মার্কিন ডলারের দর সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে।

এদিকে সরবরাহ নিয়ে উদ্বেগ কমায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও আরও কমেছে।

ফেডারেল রিজার্ভ বুধবার সুদের হার বাড়িয়েছে। একই সঙ্গে আগামী মাসগুলোতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা।

উচ্চ সুদের হার সাধারণত সোনার জন্য চাপ তৈরি করে। কারণ, সুদ না দেওয়া সোনার তুলনায় সুদনির্ভর সম্পদ তখন বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় নজর সোনায়

বাজার বিশ্লেষক লিন ট্রানের মতে, জ্বালানির দাম ও সরবরাহব্যবস্থার ধাক্কায় মূল্যস্ফীতি বাড়ার পরিস্থিতিতে ফেড সুদের হার বাড়াচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

তার মতে, এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনার চাহিদা বজায় থাকতে পারে। বিশেষ করে ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে সোনায় বিনিয়োগের আগ্রহ বাড়তে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।

স্পট রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩২ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ৭৮৪ দশমিক ২৩ ডলারে।

এ ছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৮৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।