• বৃহস্পতি. সেপ্টে. 17th, 2026

বাংলাদেশের বন্য প্রাণী নিয়ে কাজ করতে এসে কেমন অভিজ্ঞতা হচ্ছে ব্রিটিশ উপস্থাপক ও প্রকৃতিবিদ নাইজেল মারভেনের

Bytrendnews

সেপ্টে. 17, 2026


বাংলাদেশের বন্য প্রাণী নিয়ে ডকুমেন্টারি করছেন নাইজেল মারভেন। এ প্রকল্পের কাজেই গত বছর বাংলাদেশে আসেন। এ দফায় ঢাকায় পৌঁছান গত ২৮ ডিসেম্বর। মূল শুটিং শুরুর কথা ৪ জানুয়ারি, তার আগে তিন দিন পিটাছড়ায় কাটানোর পরিকল্পনা। ঢাকার আনুষ্ঠানিকতা শেষ করে ৩০ ডিসেম্বর পিটাছড়ায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন নাইজেল মারভেন প্রডাকশনের গবেষক জ্যাক সিমিডিয়ান, যিনি ‘ওয়াইল্ড বাংলাদেশ’ ডকুমেন্টারির গবেষক হিসেবেও কাজ করছেন।

পিটাছড়ায় থাকার সময় দিনে–রাতে নানা সময়ে নাইজেল আমাদের সঙ্গে বনজঙ্গলে ঘুরেছেন। দেখা হয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি শনাক্ত করা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। নাইজেল ও জ্যাক সঙ্গে করে এনেছিলেন দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের পাখি ও বন্য প্রাণীবিষয়ক বেশ কিছু বই। বনে–ঝোপে যা-ই দেখা গেছে, সঙ্গে সঙ্গে বই ঘেঁটে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেছেন। কাচার বুলবুল না অলিভ বুলবুল, এমন সূক্ষ্ম পার্থক্য নিয়েও দীর্ঘ আলাপ হয়েছে।

সব প্রাণীর দেখা না মিললেও সৌভাগ্যক্রমে আমরা গন্ধগোকুল (পাম সিভেট) দেখাতে পেরেছি। এই প্রাণী জ্যাক আগে কখনো বনে দেখেননি। বাংলা লজ্জাবতী বানরের (বেঙ্গল স্লো লরিস) দেখাও পাওয়া গেল। সব মিলিয়ে দিনে ও রাতে হেঁটে হেঁটে বন দেখার অভিজ্ঞতা তাঁদের কাছে ছিল ভীষণ উপভোগ্য।

২০২৬ সালের প্রথম দিনটিও আমরা একসঙ্গে উদ্​যাপন করি। নাইজেলের সম্মানে পিটাছড়ার পাবলিক লাইব্রেরিতে ছিল সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় শিশুদের গান-নাচ, পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক চর্চা তাঁকে মুগ্ধ করে। তাঁকে আরও নিবিড়ভাবে স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে ঢেঁকিতে আটা কুটে পিঠা বানিয়ে খাওয়ানো হয়। পুরো প্রক্রিয়া তিনি গভীর আগ্রহ নিয়ে দেখেন।

নাইজেল সারাক্ষণ মজা করেন, প্রশ্ন করেন, ব্রিটিশ কৌতুক ছুড়ে দেন। ইংল্যান্ডে দীর্ঘ সময় থাকার সুবাদে ব্রিটিশ কৌতুক বুঝতে আমার অসুবিধা হয়নি, এতে তাঁর সঙ্গে খুনসুটিতেও সুবিধা হয়েছে। আবার নিজের নিরিবিলি সময়ও ঠিকই বের করে নেন। সন্ধ্যার পর হেডল্যাম্প জ্বালিয়ে থ্রিলার পড়েন। খাওয়াদাওয়া খুব কম করেন, জ্যাকও তা–ই। তবে নাইজেল নিয়মিত চা–কফি খান।

নাইজেলের ব্যক্তিত্বের নানা দিক আমাকে মুগ্ধ করেছে। 



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।