• বৃহস্পতি. সেপ্টে. 17th, 2026

অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা

Bytrendnews

সেপ্টে. 17, 2026


Published :

17 Sep 2026, 05:59 PM


Updated :
17 Sep 2026, 05:59 PM

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। এর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

যে পাঁচটি সিনেমা জমা পড়েছে সেগুলো হল- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

৯৯তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য গত ২০ অগাস্ট ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে পাঁচটি সিনেমা জমা পড়ে।

জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য এরইমধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি।

ইতোমধ্যে এই কমিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বলেও তথ্য দেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত প্রক্রিয়ায় জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। পরে তাদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি চলচ্চিত্র বাছাই করা হবে।

বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।