• বৃহস্পতি. সেপ্টে. 17th, 2026

টাকা দিলেই অনলাইনে পাওয়া যাচ্ছে ‘কল ডিটেল রেকর্ড, অবস্থানের তথ্য

Bytrendnews

সেপ্টে. 17, 2026


২৫ জুন ওই অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। একটি গ্রামীণফোন নম্বর দিয়ে সেটির তিন মাসের কল ডিটেল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়। ১ হাজার ৫০ টাকা দেওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ফাইলটি পাঠায় বিজ্ঞাপনদাতারা। ফাইলে থাকা সাম্প্রতিক ২০টি যোগাযোগ নম্বর, কলের সময় ও ধরন সংশ্লিষ্ট গ্রাহকের প্রকৃত কল-ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেখা হলে সব তথ্য মিলে যায়।

অন্য একটি ওয়েবসাইটে একটি গ্রামীণফোন নম্বরের অবস্থান জানতে চাওয়া হলে টাকা দেওয়ার ১৬ মিনিটের মধ্যে নম্বরটির সর্বশেষ সক্রিয় সময়, মোবাইল টাওয়ারভিত্তিক অবস্থান, একটি ঠিকানা ও গুগল ম্যাপের লিংক দেওয়া হয়।

বড় বাজার, বিভিন্ন স্তরে বিক্রি

ফেসবুক পোস্ট ও টেলিগ্রাম-হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে ১০টি সক্রিয় ওয়েবসাইট শনাক্ত করে ডিসমিসল্যাব। সাইটগুলোয় এনআইডি, জন্মনিবন্ধন, টিআইএন, সিডিআর, মোবাইল অবস্থানসহ বিভিন্ন তথ্যের মূল্যতালিকা ছিল। ডিসমিসল্যাব বলছে, প্রায় সব কটির নকশা ও পরিচালনপদ্ধতিও একই ধরনের।

এসব পোস্টে যোগাযোগের জন্য অন্তত ১১২টি ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ৩৬টি সক্রিয় ফেসবুক গ্রুপে বারবার ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন পাওয়া গেছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।