
নাটোর শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন। ইউনিয়নের ১৩টি গ্রামজুড়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন ঔষধি গাছের চাষ হয়। এর মধ্যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীগাছ বেশি চোখে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রামগুলোতে উৎপাদিত অ্যালোভেরা প্রক্রিয়াজাত করে নানা দেশে রপ্তানি করা হয়। এ ছাড়া দেশের বেশ কিছু প্রতিষ্ঠান এখানকার অ্যালোভেরাসহ অন্যান্য ঔষধি গাছ থেকে ওষুধ ও প্রসাধনী তৈরি করে রপ্তানি করছে। নাটোরে বিভিন্ন গ্রামে অ্যালোভেরা চাষের দৃশ্য নিয়ে ছবির গল্প।