
মস্তিষ্কে প্রদাহজনিত রোগ এনকেফালাইটিস হলে হঠাৎ আচরণ পাল্টে যেতে পারে। এর সঙ্গে যদি খিঁচুনি থাকে তবে দ্রুত চিকিৎসা নিতে হবে।
অটোইমিউন এনকেফালাইটিস বলে একধরনের রোগে রোগী হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে পারে। কিছু বিশেষ ধরনের স্ট্রোকে রোগীর আচরণগত সমস্যা দেখা দেয়; নির্ঘুমতা, ভুলে যাওয়া ও অতিরিক্ত অস্থিরতার বিষয় থাকতে পারে। সাধারণত মস্তিষ্কের ফ্রন্টাল অথবা অক্সিপিটাল লোবে স্ট্রোক হলে এ সমস্যা হয়।
কিছু কিছু ব্রেন টিউমারেও হঠাৎ আচরণগত এসব সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত বমির কারণে রক্তে থিয়ামিন নামক একধরনের ভিটামিন কমে গেলে ওয়ারনিক্স এনকেফালোপ্যাথি হয়, এর কারণে রোগীর আচরণ এলোমেলো হয়ে যায়।
লিভার ও কিডনির রোগে রক্তে বর্জ্য পদার্থ জমে গিয়ে মস্তিষ্ককে আক্রান্ত করে; একে হেপাটিক অথবা ইউরেমিক এনকেফালোপ্যাথি বলে। এ ছাড়া রক্তে লবণের ভারসাম্যহীনতায় এমনটা হতে পারে।