
সম্প্রতি স্ট্রিমিং প্লাটফর্ম ‘মুভিস্টার প্লাস’–এ একটি সাক্ষাৎকার দেন ইয়ামাল। গতকাল তার সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ প্রকাশ করা হয়। সেখানে ইয়ামাল বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমি—আমরাই বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যি বলতে, আমার মনে হয়, বিশ্বের সেরা হিসেবে হয়তো আমাদের দুজনেই আছি এবং আমি যা জিতেছি, সেটির ওপর ভিত্তি করে এই বছর এটি আমারই প্রাপ্য। বিষয়টি আমার কাছে একদম পরিষ্কার এবং যারা ম্যাচগুলো দেখে, তারাও তা জানে।’
দুজনের এই দাবির পক্ষেই কিন্তু যথেষ্ট যুক্তি আছে। চলুন জেনে নেওয়া যাক।
সর্বশেষ বিশ্বকাপেই এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অনেকের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান এমবাপ্পে। মোট ২২টি গোল করেছেন। ফ্রান্সকে সেমিফাইনালে তোলার পথে ১০ গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে জেতেন দ্বিতীয় গোল্ডেন বুট। বিশ্বকাপের আগে রিয়ালের হয়ে মৌসুমে ৪২ গোল করার পাশাপাশি ৭টি গোলও করান এই ফরোয়ার্ড। তবে রিয়াল বড় কোনো ট্রফি জিততে পারেনি।