
স্কলারশিপের সুবিধা—
–বার্ষিক ৩৩,৫১১ অস্ট্রেলিয়ান ডলার ভাতা (২০২৫ সালের হিসাব অনুযায়ী)।
–পড়াশোনার জন্য তাসমানিয়ায় স্থানান্তরে সহায়তা হিসেবে ২,০০০ অস্ট্রেলীয় ডলারের রিলোকেশন গ্র্যান্ট।
–বিশ্বমানের গবেষণা ল্যাব, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ গবেষকদের দিকনির্দেশনা।
–বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।
এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের জীবনযাপন, স্থানান্তর এবং গবেষণার খরচ বহন করবে, যা বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দুশ্চিন্তা কমাবে।
যে বিষয়গুলোতে পড়ার সুযোগ থাকবে
পিএইচডি প্রোগ্রামে প্রায় ৪০টি বিষয়ে পড়ার সুযোগ থাকছে। কিছু উল্লেখযোগ্য বিষয় হলো—
–কৃষিবিজ্ঞান (Agriculture)
–স্থাপত্য ও নগরায়ণ (Architecture and Urban Environment)
–জীববিজ্ঞান (Biological Sciences)
–বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering)
–রসায়ন বিজ্ঞান (Chemical Sciences)
–কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (Computer Engineering)
–ভূবিজ্ঞান (Earth Sciences)
–অর্থনীতি (Economics)
-আইন (Law)
–শিক্ষা (Education)
–আইটি (Information Technology)
–মেরিটাইম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Maritime Engineering and Technology)
জনস্বাস্থ্য (Public Health) প্রভৃতি।