• বুধ. সেপ্টে. 16th, 2026

বাংলাদেশের কৃষিতে যেভাবে নীরব বিপ্লব ঘটে গেছে

Bytrendnews

সেপ্টে. 16, 2026


বাংলাদেশের কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কৃষকেরা মোবাইল ডিভাইসের মাধ্যমে ফসলের রোগনির্ণয়, বাজারদর, আবহাওয়ার তথ্য ও সরকারি সহায়তা পাচ্ছেন। ড্রোন ইমেজিং, স্যাটেলাইট মনিটরিং ও রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে জমির স্বাস্থ্য বিশ্লেষণ করা হচ্ছে। স্মার্ট কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ কৃষি ৪.০-এর যুগে বাংলাদেশ ধীরে ধীরে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ফসলের রোগ শনাক্তকরণ, সার ও পানির সঠিক পরিমাণ নির্ধারণ এবং বাজার চাহিদা বিশ্লেষণ সম্ভব হচ্ছে।

বাংলাদেশের কৃষি এখন আর শুধু পুরুষের নয়, নারীর হাতও সমানভাবে এর অগ্রযাত্রায় যুক্ত। তাঁরা বীজ বপন, রোপণ, ফসল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন প্রজন্মের তরুণেরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ‘স্মার্ট অ্যাগ্রিপ্রেনিউরশিপ’ শুরু করছে। ই-কমার্স ভিত্তিক কৃষিপণ্য বিক্রয় প্ল্যাটফর্ম, হাইড্রোপনিক ফার্মিং ইত্যাদি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করছে।

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ গড়ে তুলেছে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার’ মডেল। এই মডেলে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের সহনশীলতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলে এখন চাষ হচ্ছে লবণাক্ততা সহনশীল ধান, বন্যাপ্রবণ এলাকায় গড়ে উঠেছে ফ্লোটিং গার্ডেন বা ভাসমান কৃষি।

শুষ্ক এলাকায় রয়েছে ড্রিপ সেচ ও সোলার কৃষি। বাংলাদেশের এই জলবায়ু সহনশীল কৃষি মডেল আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়। জমি ক্রমে কমছে, উৎপাদন খরচ বাড়ছে। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষিজমির প্রায় ৩০ শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা রয়েছে। তাই টেকসই কৃষি কৌশলই একমাত্র সমাধান।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।