• মঙ্গল. সেপ্টে. 15th, 2026

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে পরদিনই হার্ট অ্যাটাক, হাসপাতালে ড্রামার রুশদী

Bytrendnews

সেপ্টে. 15, 2026


ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন রুশদী। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত হন রুশদী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

আদনান রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। দেশের আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গেও ড্রামস বাজিয়েছেন তিনি। ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সঙ্গেও যুক্ত ছিলেন এই সংগীতশিল্পী।

রুশদীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছে ব্যান্ড চিরকুট। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুশদীর সঙ্গে তাদের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করেছে ব্যান্ডটি।

পোস্টে চিরকুট লিখেছে, ‘রুশদী ভাই আমাদের ব্যান্ডে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন, আমাদের সহযাত্রী ছিলেন ২০০৫-০৬-এর দিকে। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতে ভোলেননি কখনো।’

পোস্টে আরও জানানো হয়, রুশদীর স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে অকালমৃত্যুবরণ করেছেন। এর পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রুশদী।

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে পরদিনই হার্ট অ্যাটাক, হাসপাতালে ড্রামার রুশদীডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে পরদিনই হার্ট অ্যাটাক, হাসপাতালে ড্রামার রুশদী

রুশদীর চার বছর বয়সী ছেলের কথা উল্লেখ করে চিরকুট পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে রুশদীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে ব্যান্ডটি।

চিরকুটের পক্ষ থেকে রুশদী ও তার পরিবারের সদস্যদের এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা জানানো হয়েছে।

একদিকে প্রিয় স্ত্রীকে হারানোর শোক, অন্যদিকে নিজের শারীরিক অসুস্থতা-সব মিলিয়ে কঠিন সময় পার করছেন আদনান রুশদী ও তার পরিবার। তার দ্রুত সুস্থতার প্রত্যাশায় সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।