• মঙ্গল. সেপ্টে. 15th, 2026

দেশ যেন আর ফ্যাসিবাদের কবলে না পড়ে, সতর্ক থাকতে হবে: বিএমইউ উপাচার্য

Bytrendnews

সেপ্টে. 15, 2026


দেশ যেন আর ফ্যাসিবাদের কবলে না পড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে ও শহীদ ডা. মিল্টন হলে ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক গণতন্ত্র র‌্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, জুলাই অভ্যুত্থানের কারণে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। মানুষ মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। জুলাই চেতনাকে সবসময় জাগ্রত রাখতে হবে। দেশ যেন আর ফ্যাসিবাদের কবলে না পড়ে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে।

উপাচার্য তার বক্তব্যে দেশের গণতন্ত্র বার বার বাধাগ্রস্ত হয়েছে দীর্ঘ ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করেন। উপাচার্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায়, দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেন এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।

তিনি তার বক্তব্যে বিএমইউতে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার এবং একই সঙ্গে যাতে রোগীরা সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করার জন্য এখানে কর্মরত সবাইকে জোর তাগিদ দেন।

উপাচার্য বক্তব্যে আরও বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনাকে বার বার ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার কারণে সে ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে এবং অবশেষে জাতীয়তাবাদের বিজয় সুনিশ্চিত হয়েছে। ঐক্যবদ্ধ থেকে এই বিজয়কে ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ডা. মুহা. শহিদুল হক রাহাত।

মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র সদস্যসচিব ডা. মুহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

এছাড়াও মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও ডুকমেন্টারি এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসইউজে/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।