• মঙ্গল. অক্টো. 27th, 2026

মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা?

Bytrendnews

অক্টো. 27, 2026


মুখ খুলতে পারাদের অনেকেই চার-পাঁচ দশক ধরে নিজেদের ভেতর লুকিয়ে রেখেছিলেন শৈশব ও কৈশোরের যৌন নির্যাতনের দগদগে ঘা। চলতি সময়ে এপস্টিন কেলেঙ্কারি বিশ্ব মিডিয়ার নজরে আসার পর যখন অনেক নারীই মুখ খুলছেন—তখনো দেখতে পাই, ঘটনার সময় তাঁরা ছিলেন শিশু বা কিশোরী।

যে দেশগুলোতে নির্যাতিতের কথা শোনার ব্যবস্থা আছে, সেখানেও মুখ খুলতেই পেরিয়ে যেতে হয় এক প্রজন্ম সময়। বাংলাদেশে কতজন ক্ষতবিক্ষত মন নিয়েই কবরে চলে যান, পরিসংখ্যানের সাধ্য কি সত্যটি তুলে আনার? তবু আমরা কয়েকটি পরিসংখ্যান দেখব।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, ২০২১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৬ বছরে ৩ হাজার ৪৮৭ শিশুধর্ষণের শিকার হয়েছে (প্রথম আলো, ১০ অক্টোবর ২০২৬)।

২০২১ সালে সংবাদপত্রে শিশুধর্ষণের সংবাদ ছিল ১ হাজার ৪৭টি। ২০২২ সালে ৭৩২, ২০২৩ সালে ৫৫৮, ২০২৪ সালে ২৮৪, ২০২৫ সালে ৪৭৪; আর ২০২৬ সালের অক্টোবর নাগাদই ৩৯২টি। মনে রাখা দরকার, এগুলো মাত্র সংবাদপত্রে প্রকাশিত ঘটনার হিসাব, প্রকৃত সংখ্যা নয়। আসল সংখ্যা কত গুণ বেশি, অনুমান করাও কষ্টসাধ্য। কারণ লোকলজ্জা, ঝামেলা, বিবাদ, মামলা-হামলা-আইনি জটিলতা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।