• সোম. অক্টো. 26th, 2026

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

Bytrendnews

অক্টো. 26, 2026


ডি-থ্রি ট্রফির দল গঠনে প্রচলিত অর্থভিত্তিক নিলামের পরিবর্তে হচ্ছে পয়েন্টভিত্তিক নিলাম। প্রতিটি দলের জন্য ১০ কোটি পয়েন্ট বরাদ্দ আছে। সেই সীমার মধ্যে থেকেই দলগুলোকে খেলোয়াড় বেছে নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। তবে এক জন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ কত পয়েন্ট খরচ করা যাবে, তার কোনো সীমা নেই।

নিলাম থেকে প্রতিটি দল ২২ জন ক্রিকেটার কিনবে। নিলাম হচ্ছে আইকন ক্রিকেটারদের বাইরের ক্রিকেটারদের। এই পদ্ধতির উদ্দেশ্য হলো দলগুলোর মধ্যে খেলোয়াড় সংগ্রহে ভারসাম্য বজায় রাখা এবং শুধু বেশি অর্থ ব্যয় করে শক্তিশালী দল গড়ার প্রবণতা সীমিত করা।

নিলামে ‘এ’ শ্রেণীর খেলোয়াড়দের ভিত্তি পয়েন্ট রাখা হয়েছে ৪০ লাখ, ‘বি’ শ্রেণির ৩০ লাখ, ‘সি’ শ্রেণির ২০ লাখ, ‘ডি’ শ্রেণির ১০ লাখ ও ‘ই’ শ্রেণির ৫ লাখ। এই নিলামের সঙ্গে ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির কোনো সম্পর্ক নেই। এখানে শুধু দলগুলো খেলোয়াড় বাছাই করবে। ক্রিকেটাররা পাবেন বিসিবি ঘোষিত অঙ্কের ম্যাচ ফি। চার দিনের ম্যাচের ফি ১ লাখ ৫০ হাজার টাকা, ৫০ ওভারের ম্যাচের ম্যাচ ফি ১ লাখ টাকা ও টি–টুয়েন্টির ৮০ হাজার টাকা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।