• বৃহস্পতি. অক্টো. 22nd, 2026

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, বাংলাদেশের প্রস্তুতি কতটা, ঝুঁকি কী

Bytrendnews

অক্টো. 22, 2026


সরকারি ওয়েবসাইট তৈরি ও তত্ত্বাবধানের সঙ্গে যুক্ত সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের পরিচালিত ন্যাশনাল পোর্টাল ব্যবস্থার ওয়েবসাইটগুলো পিএইচপি দিয়ে তৈরি নয়। ফলে পিএইচপির এই নিরাপত্তা ত্রুটির কারণে ওই ওয়েবসাইটগুলো সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।

এটুআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পিএইচপি সার্ভারের নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারির পর তাঁরা নিজেদের সাইবার নিরাপত্তা দলকে সতর্ক করেছেন। দলের সদস্যদের এ বিষয়ে আগেই জানানো হয়েছে, যাতে কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

অন্যদিকে, বেসরকারি খাতে পিএইচপির ব্যবহার রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। ওয়েবসাইট ও বিভিন্ন ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরিতে এ প্রযুক্তি ব্যবহৃত হয়। ফলে নিরাপত্তা ত্রুটির প্রভাব সরকারি ন্যাশনাল পোর্টাল ব্যবস্থার বাইরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইন সেবায় পড়তে পারে।

বেসরকারি হোস্টিং প্রতিষ্ঠান লিমডা হোস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জুনাইদ মিয়াজী আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রাহকদের প্রায় ৮০ শতাংশের ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। নিরাপত্তা ত্রুটির খবর পাওয়ার পর তাঁরা দ্রুত সার্ভারে সংশোধিত প্যাচ প্রয়োগ করেছেন। এখন পর্যন্ত তাঁদের ব্যবস্থায় এ ত্রুটির কারণে কোনো প্রভাব শনাক্ত হয়নি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।