• বুধ. অক্টো. 21st, 2026

৬ বছর ৯ মাসে সড়কে নিহত ৮ হাজার শিশু, বেশি মৃত্যু থ্রি-হুইলারের ধাক্কায়

Bytrendnews

অক্টো. 21, 2026


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ১৯৩ জন বিভিন্ন যানবাহনের যাত্রী, ২ হাজার ৮১২ জন পথচারী এবং ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল।

পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে ১ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, ভটভটি ইত্যাদি থ্রি-হুইলারের ধাক্কায়, শতকরা হিসাবে যা ৪৫.১৯। এ ছাড়া বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের মতো ভারী যানবাহনের চাপায় ও ধাক্কায় ১ হাজার ১২৬ শিশু এবং প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের ধাক্কায় ৩১৭ শিশুর প্রাণ গেছে।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ শিশুর মৃত্যু হয়েছে গ্রামীণ সড়কে। এ ছাড়া আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২, মহাসড়কে ১ হাজার ৯৭৪ এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু নিহত হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।