
সঞ্চয়িতা
গুলশান–১-এ অবস্থিত সঞ্চয়িতা অন্য রেস্তোরাঁগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। এখানে নিরামিষ খাবারের আয়োজনের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় দেশীয় খাবারের ঐতিহ্য, পরিবেশবান্ধব উপকরণ ও ব্যক্তিগত আতিথেয়তাকে। রেস্তোরাঁটির নিজস্ব কোনো প্রকাশ্য খাবারের দোকান নেই; গুলশান–১-এ আছে তাদের নিজস্ব রসুইঘর। বুকিং নিশ্চিত হওয়ার পরই অতিথিদের ঠিকানা জানানো হয়।
সঞ্চয়িতার আয়োজনে দেশীয় পিঠাপুলি ও নাড়ুর বিশেষ জায়গা আছে। নারকেল নাড়ু, বাদাম নাড়ু, মুগের নাড়ু, নারকেল পুলি, বাদাম টানা, গোলাপ পিঠা ও নকশি পিঠার মতো খাবার নিয়মিত তৈরি করা হয়। দুর্গাপূজা উপলক্ষে এসব খাবার উপহার হিসেবেও পাঠানোর ব্যবস্থা আছে।