• সোম. অক্টো. 19th, 2026

ঢাবি গবেষণা প্রবন্ধে দেশসেরা, সংখ্যা বৃদ্ধিতে যবিপ্রবি

Bytrendnews

অক্টো. 19, 2026


২০২০ সালে বাংলাদেশ থেকে মোট গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ৮০৯১টি, যা ২০১৯ সাল থেকে ২৪টি বেশি। ২০১৬ থেকে বাংলাদেশের গবেষণা বৃদ্ধির হার ছিল গড়ে ২০ শতাংশ, যা ২০২০–এ এসে হোঁচট খেয়ে দাঁড়িয়েছে ০.৩ শতাংশে। ২০১৫ সালে অবশ্য এই হার অবশ্য ৫ শতাংশ কমে গিয়েছিল, যা কিনা এই শতাব্দীতে সর্বনিম্ন। তবে ভালো দিক হচ্ছে ২০২০–এ প্রকাশিত মোট প্রবন্ধের মধ্যে কনফারেন্স পেপার ১১৪৮টি (১৪ শতাংশ), যা ২০১৯ সালে ছিল ৩০৯৯টি (৩৯.৪ শতাংশ)।

যেসব প্রতিষ্ঠান অন্তত ২০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে তার মধ্যে প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (৭৫৪টি প্রবন্ধ)। আর ১৩তম স্থানে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২১৪টি প্রবন্ধ)। ১৪তম স্থানে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখা হয়েছে, কারণ এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রবন্ধের সংখ্যা ২০১৯ সালে প্রকাশিত ৩০৮ থেকে ৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৪টিতে।

অবশ্য ২য় স্থানে থাকা বুয়েটের ক্ষেত্রেও একই রকম প্রবণতা দেখা গেছে, ২০১৯ সালে প্রকাশিত ৮০৪টি থেকে ৫৮ শতাংশ কমে ৫০৮টি হয়েছে! করোনা অতিমারিতে যেহেতু শিক্ষার্থীরা সশরীরে গবেষণায় অংশ নিতে পারেনি, তা হয়তো একটি বড় কারণ হয়ে থাকতে পারে, যেহেতু প্রকৌশলে গবেষণা পরীক্ষণ-নির্ভর। এই দুটি বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা প্রবন্ধের সংখ্যা কমে গেছে বেশ কয়েক বছর ধরে ভালো করতে থাকা দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮১টি) এবং ব্র্যাক (২৫৮টি)।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।