
ফ্রান্সজুড়ে এই অস্থিরতা এমন সময়ে ছড়িয়ে পড়েছে, যখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি। মধ্যপন্থী মাখোঁ আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। অন্যদিকে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন লো পেন জনমত জরিপে এগিয়ে রয়েছেন।
লো পেন বলেন, এই অস্থিরতা দেখিয়ে দিয়েছে, মাখোঁর সরকারের জ্বালানি ফুরিয়ে এসেছে। সরকার ক্লান্ত ও দিশাহারা হয়ে পড়েছে।
গতকাল প্যারিসের একটি চত্বরে জড়ো হওয়া কয়েক শ মানুষের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর সেখানে লোকজন জড়ো হয়। তবে কর্তৃপক্ষ জানায়, সমাবেশটির অনুমোদন ছিল না।
কর্তৃপক্ষের ভাষ্য, বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও পাথর ছোড়ে। এ ঘটনায় প্যারিসজুড়ে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়। রিপাবলিক চত্বরের আশপাশে অন্তত পাঁচটি দোকানে লুটপাট চালানো হয়।