• রবি. অক্টো. 18th, 2026

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

Bytrendnews

অক্টো. 18, 2026


দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আশা করছি দ্রুত এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হবে। ২৮ অক্টোবর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।’

যে সাতজন আজ সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন ইস্টার্ন কেবলস লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) নিরুপম সিংহ, গাজীপুরের ন্যাশনাল টিউবস লিমিটেডের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক জি এম ইশতিয়াক আজিজ, র‍্যাংকন ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল জহির এবং ঢাকার সদর রেকর্ড রুমের সাবরেজিস্ট্রার মাহবুবুর রহমান।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।