• রবি. অক্টো. 18th, 2026

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

Bytrendnews

অক্টো. 18, 2026


Published :

03 Jun 2026, 10:32 PM


Updated :
11 Sep 2026, 03:20 PM

কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহতদের মধ্যে চার বাংলাদেশি রয়েছেন।  

তাদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত এই বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস খোঁজ-খবর রাখছে।

তবে তাদের নাম-পরিচয় জানায়নি দূতাবাস।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে।”

দূতাবাস বলেছে, এদিন কুয়েতের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন এবং আরো কিছু সংখ্যক অন্যান্য দেশের নাগরিক আহত ও একজন ব্যক্তি নিহত হয়েছেন।

রকেট বা ড্রোন হামলার ছবি-ভিডিও প্রকাশ না করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, “কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলি প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। 

“এ অবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এসংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলি সোশাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হল।”

হতাহতের প্রেক্ষাপটে  কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর নজরে আসার কথা তুলে ধরে রক্ত দিতে প্রবাসীদের অনুরোধও জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।