
ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হয়ে যেন তেতে ছিল লিভারপুল। তাদের সেই আগুনে পুড়ল এলএএসকে। ক্লাবের হয়ে মৌসুমে প্রথম জালের দেখা পাওয়ার দিনে হ্যাটট্রিক করলেন বাহডলে বাহকোলা। অস্ট্রিয়ার ক্লাবটিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় থাকল আন্দোনি ইরাওলার দল।
ঘরের মাঠে বুধবার প্রথম ঘণ্টায় পুরোপুরি কোণঠাসা হয়ে থাকা এলএএসকে পরে বেশ ভালোই পাল্টা জবাব দেয়। তাতে ফল নিয়ে তেমন কোনো নাটকীয় না জাগলেও, মাঠের গোল উৎসব বাড়তি রং ছড়ায়।
শেষ পর্যন্ত ৬-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। বিজয়ীদের অন্য তিন গোলদাতা রোনাল্দ আরাউহো, ইয়েরেমি ফ্রিমপং ও লুইস কুমাস।
(বিস্তারিত আসছে)
bdnews24