
২৩ আগস্টের বৈঠকে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম, কর-জিডিপি অনুপাত, এনবিআরের সাংগঠনিক কাঠামো ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। কার্যবিবরণী সূত্রে জানা যায়, ওই বৈঠকে কমিটির সদস্য মো. সাইফুল আলম এনবিআরের চেয়ারম্যান, কর–সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসাব ও সম্পদ বিবরণী ঘোষণার বিষয়টি আলোচনায় আনেন। কর ফাঁকি রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি বিবেচনা করার কথা বলেন তিনি। আলোচনা শেষে এ বিষয়ে সুপারিশ করে সংসদীয় কমিটি।