• শুক্র. অক্টো. 9th, 2026

‘সিসার সংস্পর্শে বাধাগ্রস্ত হতে পারে শিশুর বিকাশ’

Bytrendnews

অক্টো. 9, 2026


ডা. মুশতাকের মতে, সিসার ক্ষতি শুধু শারীরিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি শিশুদের বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।

Published : 09 Oct 2026, 08:15 AM

Updated : 08 Oct 2026, 04:58 PM

সিসার সংস্পর্শে এলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় সিসার ক্ষতিকর দিক সম্পর্কে তিনি বলেন, সিসা শরীরে প্রবেশ করলে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দিতে পারে। এর ফলে অ্যানিমিয়া হতে পারে। আর অ্যানিমিয়া হলে শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

ডা. মুশতাকের মতে, সিসার ক্ষতি শুধু শারীরিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি শিশুদের বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।

ফলে শিশুদের সিসার সংস্পর্শ থেকে রক্ষা করতে এর বিভিন্ন উৎস চিহ্নিত করা এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মনে করেন তিনি।

তার মতে, শুধু আইন তৈরি করলেই হবে না, আইন বাস্তবায়ন হচ্ছে কি না সেটিও নিয়মিত নজরদারি করতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।