• মঙ্গল. অক্টো. 27th, 2026

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Bytrendnews

অক্টো. 27, 2026


Published :

27 Oct 2026, 11:48 PM


Updated :
27 Oct 2026, 11:48 PM

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, রাত ৮টায় উত্তর তেমুহনী থেকে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহমান শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

ভুক্তভোগী জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, একটি মোবাইল বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রোববার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে আসামিরা লাঠি দিয়ে জুয়েলকে মারধর করে।

সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা হয় বলে মামলায় বলা হয়েছে।

এতে বলা হয়, এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথির পাশাপাশি জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যহতি দেওয়া হয়।

একইদিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় শাহেদসহ ১১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও আটজনকে আসামি করেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।